শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত এলএসডি ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বছরে প্রয়োজন আড়াই কোটি ডোজমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশ থেকে আমদানি করা টিকার ওপর নির্ভর করতে হলেও এখন দেশে এ ভ্যাকসিন উদ্ভাবনের কার্যক্রম শুরু হয়েছে।
খামারিদের নিয়মিত ও নির্ধারিত সময়ে গবাদিপশুকে টিকা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি খামারে এলএসডি দেখা দিলে দ্রুত তা অন্য পশুর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। তাই রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কমবে পশুখাদ্যের ব্যয়গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে বিএলআরআই উদ্ভাবিত উচ্চ পুষ্টিমানসম্পন্ন নতুন ঘাস চাষের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, নতুন জাতের এ ঘাসে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এটি চাষ করলে কম খরচে উন্নতমানের পশুখাদ্য উৎপাদন করা সম্ভব হবে এবং দানাদার খাদ্যের ওপর খামারিদের নির্ভরতা কমবে।
ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে নতুন কর্মসূচিদেশের ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ ও সম্প্রসারণে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করছে বলেও জানান মন্ত্রী। কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, উন্নত জাতের ছাগল সরবরাহ এবং বিপণন সহায়তা দেওয়া হবে। এতে নারী ও যুব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের অন্যতম মূল্যবান প্রাণিসম্পদ সম্পদ। এর মাংস ও চামড়ার আন্তর্জাতিক বাজার রয়েছে। পরিকল্পিত সম্প্রসারণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএলআরআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক খামারি উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় আয়োজিত এ ক্যাম্পেইনে উপজেলার গবাদিপশুর জন্য ২ হাজার ডোজ এলএসডি ভ্যাকসিন ও ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক