বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, কলকাতায় যাত্রীদের নামিয়ে তল্লাশি

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ রাত
  • ২৪২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা থাকার হুমকির চিরকুট পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ লেখা একটি চিরকুট পাওয়ার পর নির্ধারিত সময়ের উড্ডয়ন স্থগিত করা হয়। পরে বিমানের সব যাত্রীকে নামিয়ে তল্লাশি শুরু করেন নিরাপত্তাকর্মীরা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড্ডয়নের আগে শুক্রবার সন্ধ্যায় বিমানটির শেষবারের মতো নিরাপত্তা পরীক্ষা চলছিল। এ সময় টয়লেটে একটি চিরকুট পাওয়া যায়। এতে বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল।

চিরকুট পাওয়ার পর বিষয়টি দ্রুত পাইলট ও বিমানকর্মীদের জানানো হয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিমানে থাকা সব যাত্রীকে নিরাপদে নামিয়ে নেওয়া হয়।

খবর দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের। প্রশিক্ষিত কুকুর নিয়ে বিমানের ভেতরে তল্লাশি শুরু করেন নিরাপত্তাকর্মীরা। বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়।

সূত্রের দাবি, তল্লাশিতে এখন পর্যন্ত বিমানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে হুমকির চিরকুটটি কে বা কারা বিমানে রেখে গেছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

বোমাতঙ্কের কারণে নির্ধারিত সময়ে কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে উড়তে পারেনি ইন্ডিগোর বিমানটি। তল্লাশি ও নিরাপত্তা যাচাই শেষ হওয়ার পর বিমানটি কখন গন্তব্যের উদ্দেশে রওনা হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad