১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে কুমিল্লায় গণমিছিল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ বিকাল
  • ৩৭৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শুক্রবার বিকেলে আয়োজিত এ মিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি হোটেল নূরজাহানের সামনে নির্ধারিত পথসভা মঞ্চে গিয়ে শেষ হয়।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, শনিবার সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নেবে। মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেবেন।

তিনি জানান, শনিবার দুপুর ১২টায় কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে নূরজাহান হোটেল-সংলগ্ন মাঠে বড় পরিসরে পথসভা হবে। এতে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির চেয়ারম্যান ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর উপস্থিত থাকার কথা রয়েছে।

গণমিছিলে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরের সভাপতি মাওলানা সোলায়মান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, এবি পার্টি কুমিল্লা মহানগরের সভাপতি জিএম সামদানি এবং জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন ও মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad