লংমার্চের পথসভা সফল করতে সলঙ্গার হাটিকুমরুলে ১১ দলীয় জোটের প্রস্তুতি

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ দুপুর
  • ১৪১৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে ১১ দলীয় জোটের দেশব্যাপী লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটিকুমরুলের ঢাকা-বগুড়া মহাসড়ক এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম বলেন, ‘জনদুর্ভোগ নিরসন, বিদ্যুৎ বিল হ্রাস, গ্যাস ও সারের সংকট নিরসন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় ঐক্যজোটের ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘লংমার্চের অংশ হিসেবে হাটিকুমরুল গোলচত্বরে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হবে। এ পথসভা জনসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।’সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লংমার্চ সফল ও সার্থক করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমির মো. রাশিদুল ইসলাম, অ্যাডভোকেট সদরুল ইসলামসহ হাটিকুমরুল ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad