সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
এর আগে একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক