‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় দুপুরের খাবার খান, প্রশংসাকারীরা অনুসরণ করেন না কেন’

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ রাত
  • ৬৩১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের যারা প্রশংসা করেন, তাদেরও তাঁর জীবনধারা অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার খান এবং সাধারণ পোশাক পরেন। তাঁর এই সরল জীবনযাপন প্রশংসনীয়। তবে যারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করেন, তাদেরও তা নিজেদের জীবনে অনুসরণ করা উচিত।

তিনি বলেন, শুধু মুখে প্রশংসা করলেই হবে না; একজন নেতার ভালো দিকগুলো নিজেদের জীবনেও বাস্তবায়ন করা প্রয়োজন।

এ সময় সংসদ সদস্যদের পারিবারিক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

তিনি বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে পারিবারিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত স্বার্থের প্রভাব থাকা উচিত নয়। সংসদ সদস্যদের নিজেদের ও আত্মীয়স্বজনের স্বার্থ বিবেচনার বাইরে রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad