কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ বিকাল
  • ৩৭৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম (১০৩) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে আমেনা বেগম সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেনা বেগমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad