ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসফেরত যুবকের মৃত্যু

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আলী (২৮) নামে এক প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওহিদ আলী ওই গ্রামের নুরাল সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

স্থানীয়রা জানান, সকালে পানির মোটরের সুইচ চালু করতে গিয়ে সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওহিদ আলী। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad