রাজশাহীতে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
রাজশাহী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) জেলার গোদাগাড়ীতে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ৫৩০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামস্থ আচুয়া তালতলা প্রাইমারি স্কুলের সামনে থেকে এ হেরোইন উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল গতকাল গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামস্থ আচুয়া তালতলা প্রাইমারি স্কুলের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সিঁড়ির পাশ থেকে ৫টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত বাদামি রঙের সর্বমোট ৫৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad