সিরাজগঞ্জে ডিম, পোল্ট্রি ও বয়লারসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ বিকাল
  • ১৬২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জে ডিম, পোল্ট্রি ও বয়লারসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন বিলধলী ও শিলন্দা এলাকায় মুরগীর খামার ও পাইকারী ডিম, পোল্ট্রি ও বয়লারের বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে অভিযানে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো: রকিকে ৫ হাজার টাকা ও মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো: ভাষান শেখকে ২ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারে নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ ।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad