কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ দুপুর
  • ২৩৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫১) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারার ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি ভেড়ামারা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি ১২ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিএনজি চালক ও অপর চার যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করেছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, ১২ মাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা করা হবে।

তথ্যসূত্র: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad