লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ বিকাল
  • ৩২৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)। তারা একই গ্রামের আতিকুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরে নেমে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তাদের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহতদের বাবা আতিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার দুইটা সন্তান একসাথে হারাইলাম। ওরা খেলতে গেছিল, আমরা বুঝতেই পারি নাই কখন পুকুরে নামছে। আমি এখন কিভাবে বাঁচবো!” এ সময় তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত কোনো জটিলতা না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad