জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ দুপুর
  • ১১৫৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পলাশ চন্দ্র রায় (২০) ও তাঁর স্ত্রী মনি রানী রায় (১৯)।

রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজারসংলগ্ন খারিজা গোলনা দিঘীরপাড় এলাকার সারমানো কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থেকে জলঢাকাগামী একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পলাশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী মনি রানী রায়ের মৃত্যু হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad