চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ দুপুর
  • ৪০০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অপরাধে মো. হাবিবুল্লাহ প্রকাশ হাবিব (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অন্য একটি ধারায় তাকে আরো সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত হাবিবুল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হাবিবুল্লাহ পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাফা বাজার এলাকার চুন্নু মিয়ার ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৯ জুন চান্দগাঁও থানার চৌধুরীঘাট সংলগ্ন হাবিব কার্টুন ফ্যাক্টরিতে অভিযান চালায় পুলিশ। এ সময় হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২১ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad