১০ বছর পর কাজী শুভর নতুন একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ বিকাল
  • ৩২৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দীর্ঘ ১০ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটির একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগে প্রথম শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন কাজী শুভ।

নয়টি ভিন্ন স্বাদের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর কথা লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।

অ্যালবামের গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজী শুভ। তিনি বলেন, দীর্ঘ বছর পর একক অ্যালবাম প্রকাশিত হওয়ায় তিনি আনন্দিত। অডিও গানের সংকটের সময়ে ধ্রুব গুহ যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। অ্যালবামের নয়টি গানই ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

ডিএমএসের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, শ্রুতিনির্ভর গান যখন দৃশ্যনির্ভর বিনোদনের কাছে জায়গা হারাচ্ছে, তখন বাংলা গানের ঐতিহ্য ও স্বকীয়তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তাঁর আশা, এই আয়োজন শ্রোতাদের মধ্যে গান নিয়ে নতুন আগ্রহ তৈরি করবে।

ডিএমএস সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে একযোগে ‘কেউ বুঝলো না’ অ্যালবামটি প্রকাশ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad