বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
আসছে এমওপি ও ডিএপিঅনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কানাডা থেকে দুই লটে ৮০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি), রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে।
এর মধ্যে কানাডা থেকে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা। রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি আমদানিতে ব্যয় হবে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা।
ভর্তুকির বাজেট থেকে ব্যয়সার আমদানির প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এসব সার আমদানির অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর তিন দেশ থেকে মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহের প্রক্রিয়া এগিয়ে যাবে।
তথ্যসূত্র: কৃষি সংবাদ।

প্রথম দর্পণ,ডেস্ক