শিবচরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ রাত
  • ২৫৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাখরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস পাঁচ্চর স্টেশন-বাখরকান্দি এলাকায় পৌঁছালে যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের পরিচয়ও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad