হবিগঞ্জে বিএনপির তিন সংগঠনের বিক্ষোভ, মিছিলে স্লোগান ‘আপা আর আসবে না’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ রাত
  • ১০০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার বিকেলে শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, আপা আর আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।

এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও মিজানুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এমদাদুল হক এমরান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ তিন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে বিএনপির তিন সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad