আইএইএ পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রস্তুত তেহরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ৫১৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট সমঝোতা ও চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ কথা বলেন।

সাক্ষাৎকারে ইরানে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটি একেবারেই সঠিক।’

আইএইএর পরিদর্শকদের ওপর আগে আরোপ করা বিধিনিষেধের বিষয়ে জানতে চাওয়া হলে এবং ভবিষ্যতে তারা ইরানে প্রবেশের অনুমতি পাবেন কি না—এমন প্রশ্নের জবাবেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘তারা যদি এসে পরিদর্শন করতে চান, তবে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট এ বিষয়ে আমরা সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।’

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মধ্যে দেশটির প্রেসিডেন্টের এ বক্তব্য এলো।

তথ্যসূত্র: সিবিএস নিউজ




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad