যেসব পদে নিয়োগ
হিসাবরক্ষক: ১টি পদ। গ্রেড-১২ অনুযায়ী বেতন ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি পদ। গ্রেড-১৩ অনুযায়ী বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩টি পদ। গ্রেড-১৬ অনুযায়ী বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
অফিস সহায়ক: ৮টি পদ। গ্রেড-২০ অনুযায়ী বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ও ফি
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। হিসাবরক্ষক পদের আবেদন ফি ১৬৮ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১১২ টাকা করে এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
তথ্যসূত্র: যুগান্তর, ২৬ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক