বিষাক্ত মদে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেপ্তার ১৯

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ বিকাল
  • ৩৯৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে রাজ্যের মোকোচং ও টুয়েনসাং জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, মোকোচং জেলায় আটজন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়।

মদের কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে নমুনা গুয়াহাটিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যেও অবৈধ মদের বিস্তার

নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে অবৈধ ও ভেজাল মদের বিস্তার ঘটল, তা খতিয়ে দেখছে তদন্ত দল।

পুলিশ জানিয়েছে, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

এদিকে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অজানা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান না করার জন্য সতর্ক করা হয়েছে। মদ পানের পর মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad