নিহত মশিয়ার রহমান ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিবেশী হাফিজুর রহমানের বাড়ির পাশে মশিয়ার রহমানের একটি বাঁশঝাড় রয়েছে। ওই এলাকায় নিয়মিত শিয়ালের উপদ্রব ছিল। শিয়াল বাড়িতে ঢুকে হাঁস-মুরগি ও অন্যান্য গৃহপালিত পশুপাখি নিয়ে যাওয়ায় তা ঠেকাতে বাঁশঝাড়ের পাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতা হয়েছিল বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার সকালে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান মশিয়ার রহমান। এ সময় তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের দাবি, সকালে ফাঁদে দেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
নিহতের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)