সিলেটের ১৩ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ দুপুর
  • ৫৯৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার ১৩টি উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কাজের জন্য দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে সিলেট জেলা এনসিপির নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

জেলা ও মহানগর পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম শেষে এবার উপজেলা ও থানাগুলোতে আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এনসিপি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের মধ্যে সাংগঠনিক তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার ১৩টি উপজেলায় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে জেলা এনসিপি।

সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফের নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়।

দলের উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো গঠনের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ১৩টি উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সিলেটে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পথ সুগম হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad