বুধবার এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে এসব তথ্য জানান দলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বাদে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতে ইতোমধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০ উপজেলাতেই এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে বলে আশা করা হচ্ছে।
সারজিস আলম জানান, পৌরসভা পর্যায়েও কমিটি গঠনের কাজ চলছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, এনসিপির সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবে উপজেলা, মহানগরের থানা ও পৌরসভা পর্যায়ে ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক