এক দিনেই ৬১ বিলিয়ন ডলার বাড়ল ইলন মাস্কের সম্পদ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ দুপুর
  • ৩৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ইলন মাস্কের
শেয়ারবাজারে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের বড় ধরনের উত্থানের ফলে এক দিনেই ৬১ বিলিয়ন ডলার বেড়েছে বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ। এর ফলে তার মোট নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে। তিনি এখন এক ট্রিলিয়ন ডলার সম্পদের মাইলফলক থেকে খুব কাছাকাছি অবস্থান করছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ অক্টোবর) দিনের লেনদেনে মাস্কের সম্পদ এক লাফে ৬১ বিলিয়ন ডলার বেড়েছে। টেসলার পাশাপাশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের মূল্য বৃদ্ধিই এ সম্পদ বৃদ্ধির প্রধান কারণ।

শুক্রবারের লেনদেনে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্যও প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। দুই প্রতিষ্ঠানে মাস্কের মালিকানা ও বিনিয়োগের কারণে শেয়ারের এই ঊর্ধ্বগতির সরাসরি প্রভাব পড়ে তার ব্যক্তিগত সম্পদে।

বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও মহাকাশ খাতের দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শেয়ারে একযোগে বড় উত্থান মাস্কের সম্পদ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। ফলে তার মোট সম্পদের পরিমাণ আবারও এক ট্রিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

সম্পদের এই ব্যাপক বৃদ্ধির ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় মাস্কের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে অন্যান্য শীর্ষ ধনকুবেরের সঙ্গে তার সম্পদের ব্যবধানও বেড়েছে।

তথ্যসূত্র: ফোর্বস ও আমার দেশ অনলাইন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad