সমাবেশে পৌর জামায়াতের আমির মাওলানা মুফতি মির্জা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান।
সমাবেশে ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল মাহমুদ আজাদ চৌধুরীর নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমির। একই সঙ্গে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলটির মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
কাউন্সিলর পদে যারাজামায়াতের ঘোষিত কাউন্সিলর প্রার্থীরা হলেন—
১ নম্বর ওয়ার্ডে মুফতি মাওলানা মির্জা আবদুল হান্নান, ৩ নম্বর ওয়ার্ডে নুরুল আলম মহাজন, ৪ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিয়াজী, ৫ নম্বর ওয়ার্ডে মাওলানা কবির আহমদ সিদ্দিকী, ৬ নম্বর ওয়ার্ডে হাসান ইবনে আলী, ৭ নম্বর ওয়ার্ডে মাওলানা রাসেল আবেদীন, ৮ নম্বর ওয়ার্ডে আবু শাহাদাত মো. সায়েম এবং ৯ নম্বর ওয়ার্ডে শহীদ উল্লাহ মজুমদার।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, সাহিত্য ও প্রচার সম্পাদক মো. ইলিয়াস, জেলা শূরা সদস্য মাওলানা আবদুর রউপ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কে. এম. আজাদ হোসাইন, পৌর ইসলামী ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির (আইবিডব্লিউ) সভাপতি জয়নাল আবেদিন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াসিন এবং ছাগলনাইয়া পৌর জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন।

প্রথম দর্পণ,ডেস্ক