গাড়ি সংকটে পায়ে হেঁটে খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে সাধারণ মানুষ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ দুপুর
  • ২০৭২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন অভিমুখে সাধারণ মানুষের ঢল নেমেছে। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন জানাজায় অংশগ্রহণ করতে। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে রওনা দিয়েছেন পল্টন থেকে।



বুধবার (৩১ ডিসেম্বর) পল্টন থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে পায়ে হেঁটে যেতে দেখা যায় সাধারণ মানুষকে।


ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শেষবার বিদায় জানাতে ঢাকা অভিমুখে মানুষের স্রোত। দেশের বিভিন্ন জায়গা থেকে এসে পল্টন নেমে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে মানিক মিয়া এভিনিউ অভিমুখে সাধারণ মানুষ রওনা দিয়েছে। অনেকেই ছোট বাচ্চা সাথে করে নিয়ে এসেছেন। গত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে দেশকে মুক্তির জন্য জেল জুলুম সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। আজ তাঁর শেষ বিদায়ে যেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে।'




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad