শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, ০১:০০ দুপুর
  • ২৫২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে যোগাযোগ ও দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ভাষাগত দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথ আরও সুগম হবে।

শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চতুর্থ আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা ও কর্মজীবনে ভাষাদক্ষতার গুরুত্ব

ববি হাজ্জাজ বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; জ্ঞান বিনিময়, দক্ষতা অর্জন এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিরও গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্পষ্টভাবে কথা বলা এবং নিজের চিন্তা অন্যের কাছে কার্যকরভাবে তুলে ধরার সক্ষমতা শিক্ষা, কর্মজীবন ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁর মতে, ভাষাদক্ষতা মানুষের সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করে। তাই ভাষাশিক্ষাকে পরীক্ষার ফলের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে হবে।

মাতৃভাষায় বিজ্ঞানচর্চা, আন্তর্জাতিক ভাষায় দক্ষতা

চীনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও অ্যাকাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

বাংলাদেশেও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার পরিসর বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ সম্প্রসারণ করতে হবে। এতে আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও বৈশ্বিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষ মানবসম্পদ

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের পর্যায়ে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ জন্য কারিগরি জ্ঞান ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর পাশাপাশি ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা শেখার সুযোগ সম্প্রসারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad