দুর্ঘটনার পর তানজিন তিশার নতুন পোস্ট, ভক্তদের উদ্বেগ দূর

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ দুপুর
  • ১৬৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg অভিনেত্রী তানজিন তিশা
মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তাঁকে বহনকারী গাড়িটি একটি ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যায়। তবে বড় ধরনের শারীরিক ক্ষতি ছাড়াই নিরাপদে ফিরেছেন অভিনেত্রী। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরবর্তী ফেসবুক পোস্টে নিজের ভালো থাকার কথা জানিয়ে সেই উদ্বেগ অনেকটাই দূর করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তানজিন তিশা লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

তাঁর এই পোস্টের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে এর আগে দেওয়া পোস্টে দুর্ঘটনার কথা উল্লেখ করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

এর আগে শনিবার (১০ অক্টোবর) ফেসবুকে তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

বাতিল উদ্বোধনী অনুষ্ঠান

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তানজিন তিশা। পথে তাঁর গাড়িটি ডাম্প ট্রাকের চাপায় ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি বাতিল করা হয়।

পরে প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে ঢাকায় ফিরে আসেন অভিনেত্রী। দুর্ঘটনার বিষয়ে তাঁর দেওয়া পরবর্তী পোস্টের পর ভক্তদের উৎকণ্ঠাও কমে আসে।

তথ্যসূত্র: অভিনেত্রী তানজিন তিশার ফেসবুক পোস্ট।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad