সকাল পৌনে ৯টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর।
জাতীয় প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের উদ্বোধনসকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাংলাদেশের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর।
নেদারল্যান্ডসের মন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকদুপুর ১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোয়ের্ড সোয়ের্ডসমা।
বৈঠক শেষে নেদারল্যান্ডসের মন্ত্রীর গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক