বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, যেসব জেলায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি। তাঁর দাবি, আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া সার ডিলারদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার যেসব সার ডিলার পেয়েছে, তাঁদের অনেককে আগের স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।
এর আগে প্রতিমন্ত্রী কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক