এক মুঠো মিষ্টি রোদ আমায় দিও।
আমি যখন শীতের সকালে বারান্দায় বসব।
শিশির ভেজা এক মুঠো দুর্বাঘাস দিও।
বাড়ির আঙিনায় যখন আমি দাঁড়াব।
এক গুচ্ছ গোলাপ আমায় দিও।
যেদিন তোমার বাগানে ঘুরতে যাব।
এক মুঠো বৃষ্টি মাথার উপর ছেড়ে দিও।
আমি যখন ঝর্ণা দেখতে দাঁড়াব।
কিছুটা সময় স্বপ্নে ধরা দিও।
আমি যখন তোমায় নিয়ে কল্পনা করব।
একবার আমার হাতখানি ধরিও।
আমি যখন হাতটা বাড়িয়ে দেব।
একটুখানি সুখের পরশ দিও।
যেদিন আমি দুঃখের সাগরে ভাসব।
এক মুঠো সময় আমার জন্য রাখিও।
যখন আমি চিরদিনের জন্য শায়িত হব।
জীবনে অনেকগুলো চাওয়া ছিল।
সব চাওয়া না পাওয়ায় রয়ে গেল।
লেখা :
আলেয়া মান্নান
বাসা: যাত্রাবাড়ী, ঢাকা- ১২৩৬
আমার লেখা ১০০ টি কবিতা
জাতীয় পত্রিকা ও অনলাইন পত্রিকা এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
কবি : পরিচিতি
কবি আলেয়া মান্নান
পিতা মরহুম ইমাম হোসাইন
মাতা- মোসা. জুবাইদা খাতুন
জন্মস্থান নেত্রকোনা জেলা
কলমাকান্দা উপজেলা
বর্তমান বসবাস করেন ঢাকা যাত্রাবাড়ি,
কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসেন,
কবির শৈশব ছিলো খুব দূরন্ত,
কবি ভালো মনের মানুষ,
কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকে
কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী,
কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।
এনআইডি অনুযায়ী ( মোছাঃআলেয়া খাতুন)
জন্ম তারিখ ১৯৮৫

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)