জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের দাবি শিবিরের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ বিকাল
  • ৪৪৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৫ সালের জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ আবাসিক হল ও একাডেমিক ভবনগুলো দ্রুত সংস্কার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ছাত্র, কর্মচারী ও অতিথিসহ ৪০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করে।

শোক দিবস উপলক্ষে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে ছাত্রশিবির। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে সংগঠনটি।

ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের দাবি

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল, হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের বেশ কয়েকটি ভবন এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও একাডেমিক ভবনের অবকাঠামোগত উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে ঢাবি শাখা ছাত্রশিবির।

তথ্যসূত্র: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিবৃতি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad