নিকাব বিতর্কে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে লাল কার্ড, শিক্ষার্থীদের প্রতিবাদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ দুপুর
  • ২৩২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) শ্রেণিকক্ষে লাল কার্ড প্রদর্শন ও মুখে কালো কাপড় বেঁধে তাঁরা এ প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেন ওই শিক্ষক। এ ছাড়া একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসে থাকতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা। এসব আচরণকে বৈষম্যমূলক ও অপমানজনক উল্লেখ করে তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে স্লোগান

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘রেড কার্ড টু রেসিস্ট, ক্লাসিস্ট অ্যান্ড হিপোক্রিট’ এবং ‘রেড কার্ড টু দোজ হু সাপোর্ট ডিসক্রিমিনেশন, হিউমিলিয়েশন অ্যান্ড বুলিং’ স্লোগান দেন। এসব স্লোগানের মাধ্যমে বর্ণবাদী, শ্রেণিবিদ্বেষী ও দ্বিচারিতাপূর্ণ আচরণের পাশাপাশি বৈষম্য, অপমান ও হয়রানির সমর্থকদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা।

ঢাবির শিক্ষার্থী আতিক খন্দকার বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্বাধীনতা সংকুচিত করার প্রবণতা শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা খর্ব করারও নিন্দা জানান তিনি।

আতিক বলেন, যাঁদের পোশাক ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে, তাঁদের প্রতি সংহতি জানিয়ে তিনি মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন। তাঁর ভাষ্য, ব্যক্তিগত অস্বস্তির কারণে অন্যের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ কিংবা শিক্ষার্থীদের মতাদর্শের প্রতি আগ্রাসী আচরণ গ্রহণযোগ্য নয়। শ্রেণিকক্ষে পোশাক নিয়ে হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্ত আলোচনা ও জ্ঞানচর্চার পরিবেশ হিসেবে পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

প্রতিবাদে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, সোমবার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে অন্যায়, বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ এবং দ্বিচারিতার অভিযোগ তুলে মুখে কালো কাপড় বেঁধে ও লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এসব আচরণের সমর্থকদের বিরুদ্ধেও অবস্থান নেন।

সাময়িকভাবে ক্লাস থেকে অব্যাহতি

এর আগে গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad