ঢাকা-৩ আসনে জাতীয় পার্টিসহ ৮ পার্থীর মনোনয়ন বাতিল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ দুপুর
  • ২৫১৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা ৩ আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক সহ ৮ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম। বাতিল হওয়া বাকি ৭জন স্বতন্ত্র প্রার্থী।


জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুকের মনোনয়ন বাতিল হয় তিন লক্ষ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে।


অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপের কারণে। স্বতন্ত্র প্রার্থী রেজাউল কবির পল, নাজিম উদ্দিন মাস্টার, পারুল মোল্লা, মনির হোসেনসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার কারণে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad