জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ সকাল
  • ৪০৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পৌনে ৩টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে জাপানের নারিতা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।


প্রধানমন্ত্রীর নির্ধারিত যাত্রার সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা। তবে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা শুরুতে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। এ কারণে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।


এর আগে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।


এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।


এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


চার দিনের এই সফরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad