পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে ফয়সল আমীন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ বিকাল
  • ৬৭১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে তাঁর বাসায় যান ফয়সল আমীন। এ সময় দুই নেতা পরস্পরকে মিষ্টিমুখ করান এবং কোলাকুলি করে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। জবাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।

শুক্রবার সকালে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই নেতার মধ্যে আন্তরিক পরিবেশে কথাবার্তা হয়।

ভোটের ব্যবধানে জয়ী ফয়সল আমীন

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ও ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

নির্বাচনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

নির্বাচনের পরদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং উন্নয়ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আহ্বান জানানোর ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad