সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ দুপুর
  • ৪৭৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান। একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ অক্টোবর তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় থাকলেও তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী, চূড়ান্ত তালিকায় একমাত্র প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম প্রকাশ করা হয়। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ২৭ অক্টোবর বাছাই, ২৮ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির দিন নির্ধারণ করা হয়েছিল। ১ নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

তবে একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় নির্ধারিত ভোটগ্রহণের আর প্রয়োজন হচ্ছে না। আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad