প্রেমের বিয়ে, পারিবারিক চাপে বিচ্ছেদ— কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ রাত
  • ৬৩৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রেমের বিয়ে, পারিবারিক চাপে বিচ্ছেদ; দুজনেরই ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর পারিবারিক বিরোধে বিচ্ছেদ। সেই বিচ্ছেদের পর কয়েক সপ্তাহের ব্যবধানে মর্মান্তিক পরিণতি ঘটেছে সাবেক স্বামী-স্ত্রীর। নেত্রকোণার মোহনগঞ্জে সাবেক স্বামীর এবং গাজীপুরের শ্রীপুরে সাবেক স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁদের মৃত্যুর ঘটনা দুই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতরা হলেন মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের আটবাড়ি গ্রামের সুনো মিয়ার ছেলে মো. সাকিব মিয়া (২৩) এবং তাঁর সাবেক স্ত্রী মুক্তা আক্তার (১৯)। গত সোমবার সন্ধ্যায় শ্রীপুরে মুক্তার মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার সকালে মোহনগঞ্জে সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর সাকিবের প্রথম সংসারে আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে। তাঁর প্রথম স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যেই প্রায় তিন মাস আগে মামাতো বোন মুক্তার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে দ্বিতীয় বিয়ে করেন তিনি।

দ্বিতীয় বিয়ের বিষয়টি জানাজানি হলে পরিবারে অসন্তোষ ও বিরোধ দেখা দেয়। একপর্যায়ে পারিবারিক চাপে কয়েক সপ্তাহ আগে মুক্তাকে তালাক দেন সাকিব। এরপর মুক্তা গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়িতে চলে যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় শ্রীপুরে বাবার বাড়ির নিজ কক্ষে গলায় ফাঁস দেন মুক্তা। তাঁর মৃত্যুর পর বাবা বাবুল মিয়া কোনো ঝামেলার আশঙ্কায় পুলিশকে না জানিয়েই মরদেহ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ফাগুয়া গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার দাফনের প্রস্তুতি চলাকালে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানার কয়েক ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার সকালে আটবাড়ি গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সোমবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad