বদলির আদেশের দাবিতে প্রেস ক্লাবের সামনে নারী শিক্ষকদের আমরণ অনশন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ দুপুর
  • ৭২৭২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আদেশ জারির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন একদল নারী শিক্ষক। দীর্ঘদিন অপেক্ষার পরও বদলির ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ ও হতাশা থেকে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’ ব্যানারে অনশন শুরু করেন তাঁরা। অনশনরত শিক্ষকদের ঘোষণা, বদলির আদেশ জারি না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সময় শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে।

বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনো ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন আবেদনকারী শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বদলি নীতিমালায় পরিবর্তন আনার প্রয়োজন হলে তা করা যেতে পারে। কিন্তু নীতিমালা সংশোধনের কথা বলে দীর্ঘসূত্রতা তৈরি করা হচ্ছে। এতে শিক্ষকদের আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।

পরিবারের কাছে ফিরতে চান শিক্ষকরা

অনশনরত শিক্ষকদের প্রধান দাবির মধ্যে রয়েছে নিজ জেলা কিংবা বাড়ির কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি এবং দ্রুত বদলির আদেশ জারি। তাঁদের ভাষ্য, ভিন্ন জেলায় চাকরি করার কারণে পারিবারিক জীবনে নানা সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে সন্তান ও পরিবারের কাছ থেকে দূরে থাকায় তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ বাড়ছে।

অনশনরত এক নারী শিক্ষক বলেন, ‘আমাদের চাকরি নীতিমালা হয়েছে। সরকার আমাদের বদলি চালু করেছে এবং আবেদন করেছি। এখন আমরা বদলির আদেশ চাই। আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে চাই এবং সন্তানের কাছে ফিরতে চাই। আমার মতো অনেক শিক্ষিকা শুধু বদলির আদেশের জন্য রাস্তায় এসে বসেছেন।’

শিক্ষকদের দাবি, দ্রুত বদলির আদেশ জারি করে তাঁদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad