নারী ভক্তের অদ্ভুত কাণ্ডে অস্বস্তিতে আতিফ আসলাম'

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, ০২:৪৮ দুপুর
  • ২৬২১৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

'নারী ভক্তের অদ্ভুত কাণ্ডে অস্বস্তিতে আতিফ আসলাম'

এক নারী ভক্তের অদ্ভুত কাণ্ডে বেশ খানিকটাই অস্বস্তিতে পড়তে দেখা গেল সংগীতশিল্পী আতিফ আসলামকে। পাকিস্তানের করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসে তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কনসার্টে আতিফ যখন গান গাইছিলেন, তখন হঠাৎ এক তরুণী ভিড় ঠেলে মঞ্চে উঠে আসেন। শুরুতে আতিফ আসলাম বিষয়টি সহজভাবে নিয়ে মজার ছলে ওই ভক্তকে সেলফি তোলার সুযোগ দেন।

একবার ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি। তিনি বারবার গায়কের সামনে ক্যামেরা ধরে আরও ছবি তোলার জন্য জোরাজুরি করতে থাকেন। এতে অনুষ্ঠানের স্বাভাবিক ছন্দ পতন ঘটে এবং এক পর্যায়ে বিরক্ত হয়ে গান থামিয়ে মঞ্চের একপাশে সরে যান আতিফ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে এসে ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ওই ভক্ত তখনও নাছোড়বান্দা ছিলেন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে লিপ্ত হন। তরুণীর এমন অপেশাদার আচরণে আতিফ আসলামের চোখেমুখে বিরক্তি ফুটে উঠলেও তিনি যথেষ্ট ধৈর্য ও শান্ত মেজাজে পরিস্থিতি সামাল দিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad