নতুন লুকে ফিরছেন জোভান, ফেসবুক পোস্টে দিলেন রহস্যময় বার্তা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০১:২০ দুপুর
  • ১৬১০৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান নতুন লুকে হাজির হয়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ কয়েক মাস নতুন কোনো প্রজেক্টে দেখা না যাওয়ায় তাঁর অনুপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছিল, নতুন কিছু ছবি প্রকাশের পর তা আরও বেড়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি জীবনমুখী মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন জোভান। ছবিগুলোতে তাঁকে চিরচেনা রোমান্টিক চরিত্রের বাইরের এক ভিন্ন অবয়বে দেখা গেছে। আগের তুলনায় পরিণত ও ব্যতিক্রমী এই লুক দেখে ভক্তদের অনেকেই ধারণা করছেন, নতুন কোনো কাজ নিয়ে পর্দায় ফিরতে পারেন অভিনেতা।

তবে নতুন লুকের পাশাপাশি তাঁর একটি ফেসবুক পোস্টও আলোচনায় এসেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে জোভান লেখেন, ‘মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না। তারা শুধু দেখে কার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে তাদের বেশি লাভ হবে।’

অভিনেতার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীদের অনেকে তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘আমাদের সত্য কথা বলার সৎ সাহস অর্জন করতে হবে ভাই।’ আরেকজন মন্তব্য করেন, ‘আসলেই মাঝে মধ্যে আপনি দারুণ কিছু সত্য তুলে ধরেন আমাদের মাঝে।’

তবে কারও উদ্দেশে বা কোন প্রেক্ষাপটে জোভান এই মন্তব্য করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, নির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘কাজল চোখের মেয়ে’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন জোভান। নতুন লুক ও সাম্প্রতিক ফেসবুক পোস্টের পর তাঁর পরবর্তী অভিনয়প্রজেক্ট নিয়ে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। তবে নতুন কোনো কাজের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই অভিনেতা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad