১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ দুপুর
  • ৬১২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (অ্যারাইভাল) ও দুটি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণসংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছেছে। এখন সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ শেষ করতে হবে।

যেসব প্রস্তুতি নিয়ে আলোচনা

সভায় তৃতীয় টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক উড়োজাহাজ পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়। মন্ত্রী সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম চালুর লক্ষ্য অর্জন সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে চালুর প্রস্তুতি অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন যারা

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad