কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬: বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক
পর্যায়ে কাজে লাগাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি) কর্মীরা। এরই
ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির নয় সদস্যের একটি দল সম্প্রতি জাম্বিয়ার রাজধানী লুসাকায়
পৌঁছেছেন। সেখানে বিএটি জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি
স্থানীয় সহকর্মীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করবেন তারা।
এর আগে পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বিএটি বাংলাদেশের
কারখানার কর্মীরা একই ধরনের দায়িত্ব পালন করেছেন। এসব দেশে তারা প্রশিক্ষক হিসেবে কাজ
করার পাশাপাশি বিএটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীদের সঙ্গে নিজেদের কারিগরি
দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশের
কর্মীদের অর্জিত কারিগরি সক্ষমতা এবং স্থানীয়ভাবে গড়ে ওঠা দক্ষতা বিশ্বব্যাপী কাজে
লাগানোর সম্ভাবনাকে তুলে ধরে।
নয় সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল
এক্সিকিউটিভ ওহিদুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং বিভাগের
মো. আবুল মনসুর মোজিদ, এসএম নাজমুল আলম বক্সা, ইব্রাহিম খলিল, কে এইচ রুবেল,
মহিনউদ্দিন ও শুভ ঘোষ। এছাড়া প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমজাদ হোসেন ও মো.
হাসানউদ্দিন রয়েছেন দলটিতে।
বিএটি বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর শাবাব আলী বলেন, 'আন্তর্জাতিক পর্যায়ে আমাদের
টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতার ওপর এই আস্থা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের
এই যাত্রা বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও নির্ভরযোগ্যতারই প্রতিফলন।
বিশ্বমানের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আত্মবিশ্বাসী যে
জাম্বিয়ায় এই দলটি মূল্যবান অবদান রাখবে।“
From Factory Floor to Global Trainers: BAT
Bangladesh Workers Take Their Expertise Abroad
Dhaka, 16 November, 2026: British American Tobacco Bangladesh PLC. continues
its distinctive tradition of sharing locally developed shopfloor expertise across other
BAT markets, with skilled employees supporting and training colleagues
internationally. A nine-member team from BAT Bangladesh has recently travelled to
British American Tobacco (Zambia) in Lusaka, Zambia, where they will share their
technical expertise and provide specialized support in relation to BAT Zambia's new
production line.
Previously, BAT Bangladesh's shopfloor employees have made the country proud, taking
their skills to have undertaken similar assignments in international markets including
Poland, Indonesia, Brazil, Nigeria, among others, as trainers and sharing technical
expertise with colleagues across the BAT Group. These assignments reflect the technical
capabilities developed by employees in Bangladesh and the potential for locally
developed expertise to contribute globally.
The team is led by Ohidur Rahman, Engineering Technical Executive, and includes Md.
Abul Monsur Mozide, S.M. Nazmul Alam Boksha, Ibrahim Khalil, KH Rubel, Mohin
Uddin and Suvo Ghosh from Secondary Manufacturing, and Md. Amzad Hossain and
Md Hasan Uddin from Plant Engineering.
Shabab Ali, Operations Director at BAT Bangladesh, shared: “We take pride in our
technicians being entrusted to share their technical expertise with colleagues in another
BAT market. Their selection reflects the skill, passion and reliability of our people at
BAT Bangladesh. We remain committed to developing world-class capabilities and are
confident that this team will make a valuable contribution in Zambia.”

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)