নাগরিকদের অভিযোগ সরাসরি শুনতে মির্জা আব্বাসের উদ্যোগ, চালু করলেন অভিযোগ বক্স

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ রাত
  • ২৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা-৮ আসনের সমস্যা, অনিয়ম ও উন্নয়ন প্রস্তাব লিখিতভাবে জমার আহ্বান

নাগরিকদের সমস্যা, অভিযোগ, প্রত্যাশা ও পরামর্শ সরাসরি জানার সুযোগ তৈরি করতে ‘অভিযোগ বক্স’ চালু করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা-৮ আসনের বাসিন্দাদের নাগরিক দুর্ভোগ, অনিয়ম ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব লিখিতভাবে জানানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শাহজাদপুরে নিজের বাসভবনে এ অভিযোগ বক্স চালু করা হয়। এর মাধ্যমে এলাকার বাসিন্দারা নির্ভয়ে তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ লিখিতভাবে জমা দিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-৮ আসনের সর্বস্তরের মানুষের কথা শোনা এবং তাঁদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। দৈনন্দিন নাগরিক ভোগান্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হয়রানি, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ সরাসরি মির্জা আব্বাসের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগের বিশেষ দিক হলো, অভিযোগ বক্সে জমা পড়া বিষয়গুলো মির্জা আব্বাস নিজেই পর্যালোচনা ও তদারকি করবেন। অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেবেন তিনি।

ঢাকা-৮ আসনের বাসিন্দাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিতে পারেন। নাগরিকদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাঁদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা জনপ্রতিনিধি হিসেবে তাঁর অন্যতম দায়িত্ব।

ঢাকা-৮ আসনকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad