ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ রাত
  • ১০৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাহেবাবাদ বাজার থেকে আটক, পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবাবাদ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফুল ইসলাম উপজেলার নগরপাড় গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad