ষড়যন্ত্র করে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান উদ্দিন সরকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ দুপুর
  • ১১৪১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, গাছা থানা তাঁতী দলের সভাপতি ও মহানগর তাঁতী দলের সহসভাপতি ওসমান গনি, পুবাইল থানা তাঁতী দলের সভাপতি আব্দুল হাই, বিএনপি নেতা আলী আহমেদ টুকু, মো. শামীম, শাহিন ইসলাম, ফারুক মৃধা ও বীর রহমানসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড গাজীপুরের সাধারণ মানুষ প্রতিহত করবে। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

অবস্থান কর্মসূচি থেকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল

এদিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে মিছিলটি টঙ্গী সেনাকল্যাণ ভবনের সামনে থেকে শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, আনারকলিসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে ইসমাইল সিকদার বসু, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, মোহাম্মদ আজাদ, শাহ আলম, মোহাম্মদ শামীম, ফয়সল আহমেদ, মোহাম্মদ আলকাস ও নুর উদ্দিন অপুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad