সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
বুধবার (২১ জানুয়ারি) রাতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদদীন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাওন তালুকদারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়াও ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ধানের শীষ প্রতীকের বিজয় কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক