নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি এস এম সাদ্দামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ জুন) রাতে রাজধানী ঢাকার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রথম সামনে আসে।
সাদ্দামের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাওয়া হলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদ্দাম হোসেনের গ্রেপ্তারের বিষয়টি আমিও দেখেছি।
তবে ঢাকা গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা বা মেসেজ পাঠানো হয়নি।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ