সাহারায় বিকল ট্রাকে আটকা পড়ে পিপাসায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জুন ২০২৬, ০৩:২৭ দুপুর
  • ১৮৪৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর চরম পানিসংকটে পড়ে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ তথ্য জানিয়েছে।

আগাদেজ গভর্নরেট জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবোঝাই ট্রাকটি মরুভূমির প্রত্যন্ত এলাকায় বিকল হয়ে পড়ে। পরে দীর্ঘ সময় আটকে থাকার কারণে ট্রাকে থাকা যাত্রীদের সঙ্গে থাকা পানির মজুত শেষ হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, ট্রাকটির চালক, তার সহকারী এবং যাত্রীরা যানটি মেরামতের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ফলে আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমের দুর্গম মরুভূমি এলাকায় তারা চরম তাপদাহ ও পানির সংকটে আটকা পড়েন। একপর্যায়ে তীব্র পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়।

আসামাকা নাইজার ও আলজেরিয়ার সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সংযোগকেন্দ্র, যা মালি সীমান্তের কাছেও অবস্থিত।

প্রশাসন জানিয়েছে, ট্রাকে থাকা দুজন ব্যক্তি প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকায় গিয়ে কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অধিকাংশ যাত্রীর মৃত্যু ঘটে।

গভর্নরেট আরও জানিয়েছে, নিহতদের স্থানীয়ভাবে গণকবরে দাফন করা হয়েছে।

সূত্র: ফ্রান্স২৪




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad